Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
২২ এপ্রিল ২০২৬ ১৪:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:২৩

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আবেদনের ওপর শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) হাইকোর্ট সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নির্বাচনী নথি সংরক্ষণ (হেফাজতে নেওয়া) করার নির্দেশ দেন।

উল্লেখ্য, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. ফয়জুল হক।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এসআর