Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে এনআই অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ০৯:৪৭

রাজবাড়ী: রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এনআই অ্যাক্ট (নেগোশিয়েবলে ইন্সট্রুমেন্টস অ্যাক্ট) মামলার এক বছরের সাজাসহ ও ৩৪ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি তোফাজ্জেল হোসেনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তোফাজ্জেল হোসেন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর ইমাম বাড়ি সংলগ্ন এলাকার সোরাপ সরদারের ছেলে।

জানা গেছে, গ্রেফতার তোফাজ্জল হোসেন ও তার ইতালি প্রবাসী ভাই মোফাজ্জেল হোসেন দীর্ঘদিন ধরে ইতালিতে উচ্চ বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ইতালি না পাঠিয়ে অর্থ হাতিয়ে নেয়। পরে তারা কিছু ব্যক্তির সামান্য টাকা পরিশোধ করলেও পরে বাকি টাকা পরিশোধ করতে না পেরে তাদেরকে ভুয়া চেক দেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় তোফাজ্জলের নামে আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের হয়। পরে যুগ্ম দায়রা জজ ১ম আদালত তাকে ১বছরের সাজা ও ৩৪ লাখ টাকা জরিমানা করে। পরে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সাজা হবার পর থেকেই গাঢাকা দিয়েছিলো তোফাজ্জল হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন খান সঙ্গীয় অফিসারসহ রাজবাড়ী সদর থানার সোনাকান্দর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১ বছরের সাজা ও ৩৪ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তোফাজ্জল নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর