Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২২ এপ্রিলের মধ্যে চুক্তি না করলে ইরানে ফের হামলা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬ ১০:২৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:১৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। তবে হোয়াইট হাউস গত সপ্তাহে জানিয়েছিল, প্রশাসন একটি চুক্তির বিষয়ে আশাবাদী।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর