Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৭

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাড়ির ৩ তলার ছাদ থেকে পড়ে রমজান আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে উত্তর যাত্রাবাড়ি ধলপুর বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রমজানের বোন খুশি আক্তার বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রংখোলা গ্রামে। বাবার নাম জামাত আলী। বর্তমানে যাত্রাবাড়ি ধলপুরের ওই বাসার ৩ তলায় ভাড়া থাকে। রমজান এলাকায় একটি পিতল কারখানায় কাজ করতো। রাতে ছাদে খেলা করার সময় ছাদ থেকে নিচে পড়ে যায়। এবং বাম পায়ে রানের পিছনে রড ঢুকে যায়।এরপর দ্রুত তাকে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মোডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ি থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর