Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৭:১৯

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপভ্যানের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাচ্ছিল। পথে বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফায়েত মারা যান। গুরুতর আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় পিকআপভ্যানে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে। আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর