Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত আসনে জামায়াত জোটের ১৩ নারী প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২১:১৩

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বরাদ্দ পাওয়া ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।

‎বৃহস্পতিবার ১৬ এপ্রিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান।

‎এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘বুধবার জামায়াত জোটের পক্ষ থেকে দলটির কয়েকজন নেতা ১৩টি মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা মাসুরা নামে এ মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন।’

‎এদিকে, জামায়াত জোটের পক্ষ থেকে বরাদ্দকৃত ১৩টিই মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাড়ে প্রায় সাড়ে তিনশ’র অধিক নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ইসি।

‎ইসির কর্মকর্তারা বলছেন, গত ১৪ এপ্রিল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৯৪ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অর্থাৎ তফসিল ঘোষণার পরবর্তী এক সপ্তাহে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ৩৬২ জন নারী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

‎তিন দিনে মনোনয়নপত্র সংগ্রহ করা ৯৪ জন নারী হলেন- শেখ রেহেনা মুসা, সিমীন এম আখতার, রুখসানা পারভীন, জাহানারা লাইজু, এডভোকেট ফাতেমা আক্তার (কনা), ফৌজিয়া ইয়াসমীন, নাছরিন আক্তার ডিনা, শাহানা পারভীন, বিলকিস ইসলাম, জেসমিন আক্তার, পারভেছুন নাহার, জাহান পান্না, সুলতানা জেসমিন, অঞ্জনা আলম, মাহবুবা আক্তার জুঁই, ড. লুসি খান, নাদিয়া পাঠান পাপন, বেবী নাজনীন, আসমা শহীদ, শামীমা ইয়াসমিন (মিথিলা), ফারহানা ইসলাম রিমা, আয়শা পারভীন রেনু, সাবেরা বেগম, মোসাৎ সোহানা সুলতানা (শিউলি), মর্জিনা সুলতানা, সেতারা নাসরীন, শ্যামলী আক্তার বানু, ফারিয়া আক্তার, মোছা: ললিতা গুলশান মিতা, মোছা: সুফিয়া হোসেন, মেহেরুন নিছা মেহেরীন, নাভিলা চৌধুরী, মোছা: পান্না, মমতাজ আলো, ইয়াসমিন খান, নাসিমা হামিদ সীমু, শায়লা এনাম, মিসেস নাজমা আলম, ফাহিমা আক্তার মুকুল, মোছা: বর্ষা হিততুনা, নাসিমা আক্তার, নিপা, রাশিদা খাতুন, মোছা: দিলরুবা পারভীন, নমিতা সুলতানা, ড. জেসমিন আরা খাতুন, খালেদা খানম, শারমিন সুলতানা, রাইকা রিপা ওয়ালী খান, দিল আফরোজ সুলতানা চৌধুরী, নাজনীন মাহমুদ, সাবিনা পারভীন, সামছুন নাহার ভূইয়া, মোছা: আয়মনা বেগম, মাহবুবা হাকিম, হাবিবা চৌধুরী, রাশেদা ওয়াহিদ মুক্তা, রুনা গাজী, লায়লা বেগম, এড. ইসমত আরা সুলতানা, সাকিনা বেগম, আইনুন নাহার, মোসা: আছমা, মোছা: মেহেরুন নেছা, শাহরিয়া সারমিন, মোছা: মর্জিয়া জান্নাতি (নৃপা), রাফিজা আলম লাকী, মাহবুবা খাতুন লিজা, নাঈমা খন্দকার, এড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, নাছিমা আক্তার, পূর্ণিমা ইসলাম, মোসা: ফরিদা ইয়াসমিন, জান্নাতুল নওরিন উর্মি, সুরাইয়া বেগম, লিপিকা সরকার, সেলিমা রহমান, ফারজানা ইয়াসমিন (রুমা), রায়হানা আক্তার রিনা, ফারহানা জাহান নিপা, তানজিয়া আফরিন, শারমিন সুলতানা রুমা, নাহিদা খন্দকার, চন্দ্রা চাকমা, মিলিমা ইসলাম, নাহিদ ইব্রাহিম, নাসরিন রহমান পপি, সালেহা আক্তার, রফিকা আফরোজ, সাবিনা ইয়াসমিন, এডভোকেট রোকসানা বেগম শাহানাজ, খাদিজা আক্তার শীলা, সোহেলী সুলতানা ও মারিয়াম চৌধুরী।

‎উল্লেখ্য, গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১শে এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষন করেন তবে তিনি ২৬শে এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০শে এপ্রিল। আর ১২ই মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর