Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৯:২৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০০:২৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এনএম নাসিরুদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. মনির হোসেন (৩০), লাল চান (৩৬), তন্ময় ইসলাম ফারহান (২৯), মো. মামুন (৩৭), মো. খাইরুল ইসলাম (২৫), মো. ফাহিম (২৩), মো. হাসিব (২৩), মো. মেহেদী (২৪), মো. হোসেন রুবেল ওরফে রাব্বি (২৮), মো. ইব্রাহীম (৩৮), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইফতি (২৫), মো. রিপন হোসেন (৩৪), মো. ইমাম হোসেন (২৮), শেখ মো. তাজুল ইসলাম (৫৯). মো. শরীফুল ইসলাম (৪৮), মো. একরামুল হক (২০), মো. কাইয়ুম (২৪), মো. মিঠু (২৪), মো. হৃদয় (২৩), মো. মোজাম্মেল হোসেন (৩৩), মোসাঃ শাহনাজ বেগম, মো. মুন্না, মো. মিরন ও মো. রুবেল মিয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর