Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৮:৩৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:১৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তারা জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকার রাশিয়া দূতাবাস জানায়, বৈঠকে তারা বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতায় জোর দেওয়ার পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পাওয়ার ইউনিটের আসন্ন স্টার্ট-আপের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন