Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন সচিব নিয়োগ / ডাক ও টেলিযোগাযোগে বিলকিস, বস্ত্র ও পাটে নাসের খান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৮

ঢাকা: সরকারের প্রশাসনিক কাঠামোতে রদবদল এনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ ও বদলির আদেশ কার্যকর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালনকারী সচিব আব্দুন নাসের খানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আব্দুন নাসের খানের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ায় সরকার তাকে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। সেই চুক্তির ভিত্তিতেই তাকে আগামী এক বছর মেয়াদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আব্দুন নাসের খান ২০২৫ সালের ৩০ জুলাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছিলেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর