Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে উন্নততর স্ক্রিনিংয়ে সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২০:০৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিমানবন্দরে বিপজ্জনক উপকরণ শনাক্ত ও জব্দ করার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা জোরদারে সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ও স্টেট ডিপার্টমেন্টের এক্সপোর্ট কন্ট্রোল অ্যান্ড রিলেটেড বর্ডার সিকিউরিটি কর্মসূচি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য তিন দিনব্যাপী এক্স-রে স্ক্রিনিং প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

এর আওতায় ২০টি ল্যাপটপ প্রদান করেছে। উন্নততর স্ক্রিনিং ব্যবস্থা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং অন্যান্য আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় সহায়তা করে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর