Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৬:২২

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট-পিসিএ) হচ্ছে। খুব শিগগিরই এ চুক্তি সই করতে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ব্রাসেলস সফর করবে। এ চুক্তির মধ্যে দিয়ে ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক বাংলাদেশ-ইইউ অংশীদারিত্বের প্রতি সন্তোষ প্রকাশ করে।

বিজ্ঞাপন

বৈঠকে তারা উল্লেখ করেন, এটি একটি ব্যাপক ও বহুমুখী সম্পর্কে পরিণত হয়েছে। তারা সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) স্বাক্ষরের জন্য একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও তারা আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের লক্ষে অংশীদারিত্ব চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ।

বিজ্ঞাপন

পরীমণির বৈশাখী স্মৃতি
১৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর