Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত নয়: যুগ্ম সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:০৩

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: বর্তমানে দেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

বুধবার (১৫ এপ্রিলৈ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান.।

যুগ্ম সচিব বলেন, সরকারের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল গচ্ছিত আছে এবং কোনো ধরনের সংকট তৈরির সম্ভাবনা নেই। তবে আগামী মাসে জ্বালানির দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হবে কি না, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

তিনি বলেন, দাম পরিবর্তনের সিদ্ধান্তটি সম্পূর্ণ সরকারের নীতিগত বিষয়ের ওপর নির্ভর করছে এবং এটি পরবর্তী সময়ে জানানো হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী , আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সব বিষয় বিবেচনা করেই ভবিষ্যতে দাম সমন্বয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সচেষ্ট রয়েছে।