Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৩:১১

চট্টগ্রাম: ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে জাহাজ দুটি বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়।

বন্দর কর্মকর্তা ও শিপিং এজেন্টরা জানান, জাহাজ দুটির একটি আংশিক খালাস শেষে আজ বুধবার (১৫ এপ্রিল) পতেঙ্গার ডলফিন জেটির দিকে রওনা হয়েছে। অন্য জাহাজটি বৃহস্পতিবার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।

ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল)সন্ধ্যায় বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়। অপরদিকে ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ রাত ৮টার দিকে প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে বন্দরে আসে। দুটি জাহাজই স্থানীয়ভাবে প্রাইড শিপিংয়ের প্রতিনিধিত্বে রয়েছে।

বিজ্ঞাপন

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ‘লুসিয়া সোলিস ডলফিন জেটির দিকে যাচ্ছে এবং দুপুর মধ্যে জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও জানান, টর্ম দামিনি থেকে লাইটারিং কার্যক্রম চলছে, জাহাজটি আগামীকাল জেটিতে ভিড়তে পারে।

এর আগে, একই দিনে সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরেকটি জাহাজ বন্দরে পৌঁছায়।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর