Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার ১৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৭:২০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২২:২৯

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানান।

তিনি বলেন, আজ যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, পুরাতন মামলায় ৫ জন ও মোবাইল কোর্টে ৭ জন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাজ্জাত হোসেন (২৯), মো. সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো. সেলিম (৫৮), মো. সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো. রাকিবুল হোসেন (৩৬), মো. শাকিল (২১), মো. ফাহিম (২০), শামীম (২৩), মো. ইব্রাহিম (১৮), মো. নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) ও মো. মহরব আলী সুমন (২৬)।

বিজ্ঞাপন