Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কু‌ড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৪:৫৫

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে একটি ট্রাক্ট‌রের ধাক্কায় নুর আমিন (৪১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

শ‌নিবার (১১ এপ্রিল) দুপু‌র ১২টার দি‌কে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (চিলমারী-কু‌ড়িগ্রাম) সড়কে এ দুর্ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লেন, অটোযাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, ত‌কি আহ‌ম্মেদ, নারু বর্মণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দি‌কে এক‌টি যাত্রীবাহী অটোরিকশা উলিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিউলী বেগম‌কে রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর