Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা জানাল ঢাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১২:১০

দিপালী বেগম।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি নারী দিপালী বেগমের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা।

শ‌নিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তিতে এই নিন্দা জা‌নিয়ে ছে।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবা‌রের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই স‌ঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

বিজ্ঞাপন

বিবৃ‌তিতে জানা‌নো হ‌য়ে‌ছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হ‌বে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর