Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনি সহায়তা প্রদান সংশোধনী বিল পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১২:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৩:৩২

ঢাকা: জাতীয় সংসদে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

সংশোধিত এ আইনের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিলের প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করা, সেবার পরিধি বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আইনি সহায়তা কমিটির কার্যক্রম জোরদার করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই সংশোধনের ফলে বিচারপ্রাপ্তিতে আর্থিক অসচ্ছলতা কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ন্যায়বিচারের আওতায় আসতে পারবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর