Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর হাতে কয়েকটি দুর্লভ ছবি তুলে দিলেন মার্কিন রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৫:৫১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৮:০৭

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দুর্লভ কিছু ছবি এবং স্মারক উপহার হিসেবে তুলে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক চলাকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ঐতিহাসিক ছবি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘হোয়াইট হাউজ’-এর একটি রেপ্লিকা হস্তান্তর করেন। এই ছবিতে দেখা যায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারকে। এই ছবিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠক শেষে অতিরিক্ত প্রেস সচিব জানান, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং এটি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ঐতিহাসিক ছবিগুলো হস্তান্তরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গভীরতা ও দীর্ঘ পথচলার বিষয়টি নতুন করে সামনে এলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর