Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১১:২৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১৫:৩২

ঢাকা: সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৪ এপ্রিল) আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুপুর ১টার মধ্যে এই অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, ঝোড়ো আবহাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া দুপুরের পর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া দফতরের এমন সতর্কবার্তার ফলে নদীবন্দরের নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সিলেট বিভাগে বজ্রপাতের শঙ্কার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আজকের পূর্বাভাসে। বর্তমানে এই অঞ্চলে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে যা যেকোনো সময় বৃষ্টি বা ঝড়ে রূপ নিতে পারে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া নদীবন্দরের আশেপাশে যাতায়াতে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর