Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬ ০৯:৩৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১২:০২

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৩ জন মার্কিন সেনা নিহত ও ৩৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

শুক্রবার (৩ এপ্রিল) অনলাইনে এ তথ্য প্রকাশ করা হয়।

পেন্টাগনের তথ্যমতে, আহতদের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর (আর্মি), ৬৩ জন নৌবাহিনীর (নেভি), ১৯ জন মেরিন কর্পসের এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন।

এদিকে নিহতদের মধ্যে সাতজন সরাসরি যুদ্ধের কারণে নিহত হন। এছাড়া কুয়েতে ইরানের হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং সৌদি আরবে আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

তবে শুক্রবার ইরানি বাহিনীর হামলায় ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমানের কোনো ক্রু সদস্য এই হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর