Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের ত্রিশালে শিশু হত্যা ঘটনায় বাবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১২:৩৫

অভিযুক্ত সোহাগ মিয়া এবং তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তার।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের রায়ের গ্রামে চার বছর বয়সী শিশু লাবিব হত্যা ঘটনায় বাবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে গফরগাঁওয়ের বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত সোহাগ মিয়া এবং তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।

দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে সঙ্গে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির মা ত্রিশাল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে সোহাগ মিয়া পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর