Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৬:১৬

বিজন কান্তি সরকার।

ঢাকা: সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

তিনি জানান যে, জাতীয় জীবনের সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে তারা দীর্ঘ দিন ধরে প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানিয়ে আসছিলেন, এই নিয়োগের মাধ্যমে তার একটি ইতিবাচক প্রতিফলন ঘটেছে।

বিজ্ঞাপন

সন্তোষ শর্মা আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তাদের দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন এবং বিজন কান্তি সরকারের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে এই পদে দায়িত্ব প্রদান করেছেন যা দেশের অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করবে।

এই নিয়োগের ফলে প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠস্বর আরও জোরালো হবে বলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিজন কান্তি সরকার তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলেও সংশ্লিষ্ট মহল মনে করছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর