Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট-২ আসনের ব্যালট ও ফলাফলের নথি ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৮:১০

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ভোট গণনায় কারচুপির অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনি নথি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ আসনের অন্য প্রার্থীদের নোটিশ জারি করেছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা মামলা শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) এক লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পান ৬৬ হাজার ৪০৯ ভোট।

বিজ্ঞাপন

ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন জাকির হোসেন। তার আবেদনের প্রেক্ষিতেই আদালত এ নির্দেশনা দিয়েছেন।

সারাবাংলা/টিএম/ইআ