Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১০:৩৬ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:৫০

ঢাকা আইনজীবী সমিতি ভবন।

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।

রোববার (২৯ মার্চ) সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণ করা হবে। ৮ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১২ এপ্রিল। নির্বাচনের আগে ২৬ এপ্রিল প্রার্থীদের পরিচিতি সভা আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর