Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধভাবে সীমান্ত অতিক্রম: কারাবন্দি ২৩ ভারতীয় নাগরিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১২:৩৩

ঠাকুরগাঁও: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রংপুর বিভাগের পাঁচটি জেলা কারাগারে বর্তমানে ২৩ জন ভারতীয় নাগরিক বন্দি জীবন অতিবাহিত করছেন।

সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এসব বন্দিদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। রংপুর কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. কামাল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দিদের মধ্যে ঠাকুরগাঁও জেলা কারাগারে রয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবাবগঞ্জ জেমলা নগর গ্রামের রামচন্দ্র পাল ওরফে সজীব বর্মন। ২০২৪ সালের ৭ ডিসেম্বর হরিপুর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে ১৯৫২ সালের ৪ ধারায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি এই কারাগারে বন্দি আছেন।

বিজ্ঞাপন

বিভাগীয় কারা দফতরের পরিসংখ্যান অনুযায়ী, একই অপরাধে বর্তমানে দিনাজপুর কারাগারে সর্বোচ্চ ১০ জন (৭ পুরুষ ও ৩ নারী) ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়াও পঞ্চগড়ে ৭ জন (৬ পুরুষ ও ১ নারী), লালমনিরহাটে ৪ জন (৩ পুরুষ ও ১ নারী) এবং কুড়িগ্রাম জেলা কারাগারে একজন পুরুষ বন্দি রয়েছেন।

সম্প্রতি দিনাজপুর কারাগারে থাকা ভারতীয় নাগরিকদের আইনি অবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী সেক্রেটারি মনোজ কুমার রায় কারাগার পরিদর্শন করেন।

তৎকালীন দিনাজপুর জেলা কারাগারের জেলার ইমরান হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় দূতাবাস নিয়মিতভাবে তাদের নাগরিকদের খোঁজখবর রাখছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর