Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১০:৪৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১২:৪১

গ্রেফতার শরিফুল ইসলাম জিন্নাহ।

ঢাকা: রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির (ওসি) মো. ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর