Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসির প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২১:৪৩ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২৩:৫৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুন্দর ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। সেসঙ্গে ধারণ করা ভিডিও ফুটেজ প্রতি সপ্তাহে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ২৫ মার্চ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার-এর সই করা এক জরুরি দাফতরিক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

ওই আদেশে জানানো হয়, এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ প্রতি সাত দিন পর পর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) এবং পরীক্ষা নিয়ন্ত্রকের ই-মেইলে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষা বোর্ড জানিয়েছে, পাবলিক পরীক্ষাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষকে এই আদেশ যথাযথভাবে এবং অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এই নিয়ম বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর