Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লিতে ‘ঢাকাই কাচ্চি বিরিয়ানি উৎসব’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৩:০৪

বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজন করা হচ্ছে ‘ঢাকাই কাচ্চি বিরিয়ানি উৎসব’। প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রেস ক্লাব অব ইন্ডিয়া প্রাঙ্গণে উৎসবটি শুরু হবে। এতে অংশগ্রহণকারী অতিথিদের জন্য থাকবে ঐতিহ্যবাহী ঢাকাই কাচ্চি বিরিয়ানিসহ বিভিন্ন স্বাদের খাবারের আয়োজন।

অনুষ্ঠানটি ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত এ উৎসবের মাধ্যমে দু’দেশের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

একইসঙ্গে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় অতিথিদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর