Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১০:৩২

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভোরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনার সময় দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর