Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৩:৩৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৫:০৭

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আইএমএফের চলমান ঋণ কর্মসূচি, আর্থিক খাতের সংস্কার এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর