Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কাতারপ্রবাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৫:৪৬ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৭:৪৪

কাতারপ্রবাসী মো. সোলায়মান।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা। তিনি মনিরুজ্জামানের ছেলে এবং তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি প্রায় ১৮ বছর ধরে কাতারে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে নগরী থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

নিহতের প্রতিবেশী মো. তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সোলায়মান ভাই দুই মাস আগে দেশে এসেছিলেন। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তিনি খুবই বন্ধুসুলভ মানুষ ছিলেন। হঠাৎ তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক সারাবাংলাকে বলেন, ‘আনয়নকারীদের দেওয়া তথ্যমতে, বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’

সারাবাংলা/এসএন/ইআ