Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অকটেনশূন্য পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে চালকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৬:০৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৮:১৩

পিরোজপুর: পিরোজপুর জেলা সদরের একমাত্র দুটি ফিলিং স্টেশনে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ সাধারণ মানুষ।

সোমবার (২৩ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও ডিজেল ও পেট্রোলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবুও অকটেন না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা।

ভুক্তভোগী চালকরা জানান, তাদের যানবাহনের জন্য অকটেন প্রয়োজন হলেও তা না পেয়ে বাধ্য হয়ে পেট্রোল নিতে হচ্ছে। এতে গাড়ির ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

পিরোজপুর ফিলিং স্টেশন এবং মেসার্স বলেশ্বর ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল সরবরাহেও সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাইভেটকারে সর্বোচ্চ ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। দ্রুত অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর