পটুয়াখলী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ৭ গ্রামের ১০ মানুষ উদযাপন করছেন আগাম ঈদ।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া ও বালিয়াতলী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।
উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস জানান, প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করা হয় ঈদ।