Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:০০

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশজুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৮ মার্চ) এক বিশেষ বার্তায় জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহসহ বেশ কিছু বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী শনিবারও (২১ মার্চ) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে ঈদের আনন্দ উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তবে এই বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরম থেকে জনমনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলেও আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর