Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৫:০৪ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৪৯

ঢাকা: ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহারেরে তিলকপুরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের সৈয়দপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ আক্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুদূর যেতেই হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের বর্তমান অবস্থা ভয়াবহ। ৯টি বগি লাইন থেকে এমনভাবে পড়ে গেছে, এতে অনেক যাত্রী আহত হয়েছেন। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে সেবা দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি।

যাত্রীরা জানিয়েছেন, ঈদে এমন বাজে পরিস্থিতির মধ্যে কখনো পড়েননি নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা। তাদের ধারণা, ৫ ঘণ্টার আগে লাইন ক্লিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর