Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী

স্টাফ করেসপন্ডেট
১৮ মার্চ ২০২৬ ১৪:৩১ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:২৪

ঈদের কেনাকটা – ছবি : সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় শেষ মুহূর্তের কেনাকাটায় যেন উৎসবের আমেজে ভাসছে রাজধানী। ঢাকায় কমছে জনসমাগম জমছে ঈদ কেনাকাটা।

বুধবার (১৮ মার্চ) সকাল জনসমাগম কম হলেও দুপুর গড়াতে ক্রেতাদের ভিড় দেখা গেছে নিউমার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, রঙিন পোশাক, ঝলমলে অলংকার আর নতুন জুতার খোঁজে পরিবার-পরিজন নিয়ে দলে দলে ছুটছেন ক্রেতারা। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের ফ্যাশন সচেতনতা আর নারীদের ব্যস্ততা। সব মিলিয়ে পুরো এলাকা যেন এক প্রাণবন্ত উৎসবের মঞ্চে রূপ নিয়েছে। প্রতিটি দোকানের সামনে ভিড়, কোথাও কোথাও পছন্দের পোশাক কিনতে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে।

বিজ্ঞাপন

ঈদের কেনাকাটা – ছবি : সারাবাংলা

ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের এই কয়দিনই তাদের সারা বছরের ব্যবসার মূল সময়। গত কয়েকদিন তুলনামূলক শান্ত থাকলেও আজ ক্রেতাদের চাপ কয়েকগুণ বেড়েছে। অনেকে ক্রেতাদের সুবিধার্থে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখছেন।

তবে ক্রেতাদের অভিযোগও কম নয়। শেষ সময়ে এসে অনেক দোকানে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে। সময়ের স্বল্পতায় অনেকেই দরদাম না করেই প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছেন।

এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানবাহনের ধীরগতি ও মানুষের ভিড়ে পথ চলাই যেন হয়ে উঠেছে চ্যালেঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি চোখে পড়েছে।

সব মিলিয়ে শেষ মুহূর্তের কেনাকাটায় নিউমার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকায় এখন উৎসবের রঙে রঙিন এক ব্যস্ত নগরজীবনের প্রতিচ্ছবি। যেখানে ক্লান্তি ভুলে ঈদের আনন্দে মেতে উঠেছেন রাজধানীবাসী।

বিজ্ঞাপন

ঈদে এনসিপি নেতারা কে কোথায়
২০ মার্চ ২০২৬ ২০:৩৭

আরো

সম্পর্কিত খবর