Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ক্রেতাদের শিপিং ডকুমেন্টে ১ লাখ ডলার ছাড়ের অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২০:১৯

ঢাকা: দেশীয় রফতানিকারকদের ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রফতানির জন্য পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধা চালুর ফলে বিশ্বব্যাপী ক্রেতাদের বাজারে ব্যবসা করা সহজ হবে।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এডি ব্যাংকগুলো রফতানিকারকদেরক বিদেশী আমদানিকারক বা অন্য অনুমোদিত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করতে সুযোগ দিতে পারবে। নতুন ব্যবস্থায় রফতানিকারকরা এই ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের কাছে পাঠাতে পারবে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপটি রপ্তানিকারকদেরকে আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে সাহায্য করার জন্য নেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক শিপিং ডকুমেন্ট নিজের নামে ইস্যু করাতে চান, যাতে দ্রুত পণ্য ছাড় করা যায়। একই সাথে রফতানি আয় সময়মতো দেশে প্রত্যাবাসনের বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা সার্কুলারে রাখা হয়েছে। আর ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে, সংশ্লিষ্ট শিপমেন্টের জন্য যথাযথ রফতানি আদেশ রয়েছে। একইসাথে বিদেশি ক্রেতা বা কনসাইনির যথার্থতা যাচাই করতে হবে।

সংশ্লিষ্টরা কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত রফতানিকারকদের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ব্যবসা আরও সহজভাবে পরিচালনা করতে সাহায্য করবে। তারা উল্লেখ করেছেন যে, রফতানিকারকদের প্রায়ই ক্রেতাদের শর্ত মানতে হয় এবং নতুন সুবিধা রফতানিকে আরও নমনীয়তা দেবে। পাশাপাশি রফতানি আয় সময়মতো দেশে ফেরত আসার সুরক্ষাও নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর