Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১১৮৬ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৪:৫৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ১৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (১৫ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ৭ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ২২ টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ১৩৪ টি মোটরসাইকেলসহ মোট ২৩৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ১৯ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১১ টি মোটরসাইকেলসহ মোট ১০০ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩ টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১ সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬টি গাড়ি ডাম্পিং ও ১৯৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর