Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে নরসিংদীর শফিকুল ইসলাম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১০:০১ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:২৬

শফিকুল ইসলাম।

নরসিংদী: মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নরসিংদীর রায়পুরার শফিকুল ইসলাম (৪২)।

শনিবার (১৪ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের মেয়ে রিয়া মণি।

নিহত শফিকুল ইসলাম রায়পুরা উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের বাসিন্দা মৃত শরাফত আলীর ছেলে।

জানা যায়, শফিকুল ইসলাম ১৫ বছর যাবত মালদ্বীপে একটি রিসোর্টে কর্মী হিসেবে চাকরি করতেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নিহতের ছেলে রিফাত কাজ করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত রিফাত সেখানে গিয়ে বাবার মরদেহ দেখতে পেয়ে বাড়িতে মৃত্যুর কথা জানান।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে রিয়া মনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার বাবা মারা গেছে। ভোরে সেহরি রান্না করার সময় আমার ভাই রিফাত আমাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলে বাবা আর বেঁচে নেই, আগুনে পুড়ে মারা গেছে।

তিনি আরও জানান, বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুয়েকদিনের মধ্যেই বাড়িতে মরদেহ নিয়ে আসা হবে।

নিহতের ছেলে রিফাত জানান, আমার বাবা রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পুড়ে নিহত হয়েছে। রান্না ঘরটিতে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন কেমিক্যাল ছিল সেগুলো বিস্ফোরিত হয়েছে। বের হওয়ার জন্য শুধু একটি দরজা ছিলো, ধোয়ার কারনে কেও বের হতে পারেনি। এরপর সবাইকে মৃত অবস্থায় বের করে আনা হয়। পরে বাড়িতে ফোনে বাবার মৃত্যুর খবর জানাই। বাড়িতে আমার স্ত্রী ও বোন ছাড়া আর কেউ নাই। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে দূতাবাসে কথা হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা জানান, বিষয়টি আমি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি।

এর আগে গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণাধীন প্রকল্পের গেস্টহাউজে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্টহাউজের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় সাত বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর