Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১১:৪৬

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেছে। শুক্রবার (১৩ মার্চ) ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকায় দূষণের মাত্রা তুলনামূলকভাবে কমেছে।

সকাল ৯টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৪তম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২৫, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকায় শীর্ষে রয়েছে করাচি, যেখানে দূষণ স্কোর ২১১। অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লীর স্কোর ১৯৬, যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

বিজ্ঞাপন

একিউআই সূচক অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন কম চলাচল, নির্মাণকাজের গতি কম থাকা এবং ছুটির দিনের কারণে রাজধানীর বায়ুর মানে সাময়িক উন্নতি দেখা দিয়েছে। তবে স্থায়ীভাবে বায়ুদূষণ কমাতে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর