Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিফা বিশ্বকাপ ২০২৬ / ইরানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ ট্রাম্পের

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ১০:০৯ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৮:০৮

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে টানাপোড়ন। একদিন আগেই চলমান সংঘাতের মধ্যে ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, কিছুতেই যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেবেন না তারা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, নিরাপত্তার খাতিরেই এবারের বিশ্বকাপ বয়কট করা উচিত ইরানের।

গত কয়েক সপ্তাহ ধরেই চলছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত। এর প্রভাব বেশ ভালোই পড়েছে ইরানের ক্রীড়াঙ্গনে। আসন্ন বিশ্বকাপের আগে গুঞ্জন উঠেছে, টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেলতে যাবে না ইরান। এবার ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই পড়েছে যুক্তরাষ্ট্রে।

বিজ্ঞাপন

ট্রথ সোশ্যালে দুইদিন আগে ইরানকে বিশ্বকাপে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। তবে এবার তিনি বললেন ভিন্ন কথা, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগতম জানিয়েছিলাম। তবে আমি সত্যিই বিশ্বাস করি না যে, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য এখানে আসা ঠিক হবে।’

ফিফার প্রথম শান্তি পুরস্কার বিজয়ী ট্রাম্পের এমন ‘নিরাপত্তা’ নিয়ে মন্তব্যের পর ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও ফিকে হয়ে পড়ল। গত বছর এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের বাধা উতরে টানা চতুর্থবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় ইরান। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর কথা তাদের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে ৪৮ দলের আসছে বিশ্বকাপ।

বিশ্বকাপে সুযোগ পেয়েও কোনো দলের না খেলার নজির আধুনিক ফুটবলে নেই। তাই ইরান সত্যিই যদি সরে দাঁড়ায় বিশ্বকাপ থেকে, তাহলে সেটা অনন্য নজির হয়েই থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর