Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচারের অর্থ ফেরত প্রক্রিয়া চলমান থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৭:৪১ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০৮

– ছবি : সারাবাংলা

ঢাকা: বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বিভিন্ন আন্তর্জাতিক আইন সংস্থার মাধ্যমে মামলা করা হচ্ছে। তবে জটিল আইনি প্রক্রিয়ার কারণে এসব অর্থ দেশে ফিরিয়ে আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যাংক খাতের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাফুর রহমানের সঙ্গে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকগুলোর সংগঠন এবিবি এর প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি এবং এ বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক শেষে এবিবি’র চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের জানান, যেসব ব্যাংকের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, তারা ইতোমধ্যে ৮ থেকে ১০টি আন্তর্জাতিক আইন সংস্থা নিয়োগ দিয়েছে। এসব সংস্থা বিদেশের আদালতে মামলা পরিচালনা করছে এবং পাচার হওয়া অর্থ শনাক্ত করে ফেরত আনার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞদের মতে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সাধারণত তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। তবে এবিবি আশাবাদী যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত এসব অর্থ ফেরত আনা সম্ভব হবে।

মাসরুর আরেফিন আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈঠকে জানিয়েছেন যে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কার্যক্রম চলমান থাকবে। সরকার পরিবর্তন হলেও এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে—এমন কোনো আশঙ্কা নেই।

তিনি আরও জানান, সিটি ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার হয়েছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ধাপে ধাপে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার সম্ভাবনা তৈরি হবে।

বিজ্ঞাপন

গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন
১০ মার্চ ২০২৬ ১৮:২৯

আরো

সম্পর্কিত খবর