Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যামিলি কার্ড একটি শক্তি এবং ক্ষমতা: স্থানীয় সরকারমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১২:৫২ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:০২

ফ্যামিলি কার্ড বিতরণ করছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যামিলি কার্ড একটি শক্তি, একটি ক্ষমতা। যার মাধ্যমে নারীরা ক্ষমতায়ন হবেন। যে কার্ড দিয়ে সকলের সামনে দাঁড়াতে পারবেন। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন তাদের ক্ষমা নেই।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু আর্থিকভাবে লাভবান হবেন তাই নয়, শুধু নাগরিক হিসেবে নয়, এটার মাধ্যমে পারিবারে আপনার অবস্থান দৃঢ় হবে। নারীদের ক্ষমতায়ন করতে গেলে শক্তি দরকার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে ঋণী। কি জন্য আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম সে ওয়াদাগুলো ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি। এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ হয়ে গেছে, যাক আমি অর্থবছরে কার্যকর হবে। আপনি জানেন এই অঞ্চল কৃষি নির্ভর অঞ্চল। কৃষকের সেচের জন্য বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে কৃষকের সেচের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে শুধু পুলিশকে এগিয়ে আসলে হবে না, এর পাশাপাশি সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, এই কার্ড ধীরে ধীরে সকল মানুষই পাবেন। আজকে এই স্টেজে যারা আছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সকলেই এই কার্ড পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইরশাত ফারজানা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ অনেকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর