Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান যুদ্ধের দ্রুত অবসান নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৬ ১২:৩৫ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:০২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরান যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা নিয়ে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

ক্রেমলিন জানায়, চলতি বছরে দুই নেতার মধ্যে এটিই প্রথম টেলিফোন আলাপ। এতে ইরানের সংঘাত দ্রুত শেষ করার বিষয়ে রাশিয়ার কিছু প্রস্তাব এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভেনেজুয়েলা ও বৈশ্বিক তেলের বাজারের প্রভাব নিয়েও কথা বলেন দুই নেতা।

বিজ্ঞাপন

ফ্লোরিডায় নিজ গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভালো আলোচনা হয়েছে। তিনি ইরান ইস্যুতে সহায়ক হতে চান।’

এদিকে ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেল সরবরাহে যে বড় ধরনের বিঘ্ন ঘটেছে তা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

তবে বিশ্লেষকদের মতে, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়ন কমানোর যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছে, তা জটিল হয়ে পড়তে পারে।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, দুই নেতার আলোচনা ছিল গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগে বাস্তব প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর