Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেহরানে আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৬ ১২:০৫ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:০৮

ছবি: আল-জাজিরা

ইরানের রাজধানী পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এ হামলা চালনো হয়।

সোমবার দিবাগত রাতে আল-জাজিরার প্রতিবেদকেরা ইরানের রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

সোমবার (৯ মার্চ) সারাদিন ধরেই পরিস্থিতি এমন ছিল- প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটছে।

সোমবার ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর