Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিবাগে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ০৮:৫০ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৮:৫৩

ঢাকা: রাজধানীর শান্তিবাগে মাদক খাওয়ায় বাধা দেওয়ায় সেকান্দার (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। সেকান্দার বর্তমানে স্ত্রী মাহফুজা ও তিন সন্তান নিয়ে রামপুরা ওলনবাজার এলাকায় থাকতো। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। শাহজাহানপুর ভাঙারী গলিতে সেকান্দারের দুটি আটোরিকশা আছে।

আমির আলী আরও জানান, রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙারী গলিতে মামুন ওরফে বুলেট মামুন, আকিশোন, মামুনের শালা হান্নান সহ কয়েকজন সেকান্দারকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে সেখান থেকে সেকান্দারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঘাতকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরআগে কয়েকবার সেকেন্দার তাদেরকে বাধা দিয়েছে। গতকাল মামুনসহ কয়েকজন সেকান্দারকে মারার জন্য খুজতে থাকে। আজ রাতে একা পেয়ে সেকান্দারকে কুপিয়ে জখম করে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর