Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৪৭টি মাথার খুলি উদ্ধার, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ০৮:৪২

ঢাকা: রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি- মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধার করা খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে, আজ বুধবার (১০ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির ডিসি (তেজগাঁও বিভাগ) মোহাম্মদ ইবনে মিজান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর