Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাক চাপায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ০৮:৩২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাক চাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলেন- রিপন (৪৫), সুলতান (৪০)।

মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে অপর মুরগীভ্যান চালক মো. শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগী ব্যবসায়ী। কাপ্তান বাজার থেকে ভ্যান বোঝাই করে মুরগী নিয়ে শান্তিনগর যাচ্ছিল। বঙ্গভবনের সামনে রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামীর ট্রাক তাদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রিপন সুলতান ভ্যান থেকে ছিটাকে রাস্তায় পরে যান। এ সময় ট্রাকটি তাদের দুজনের উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়। তবে ভ্যান চালক অক্ষত রয়েছে।

বিজ্ঞাপন

নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন এবং সুলতানের বাবার নাম জমশেদ আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর