Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যায় আটকদের বিষয়ে ভারতের কাছে তথ‍্য চাওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৮:০৮ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২০:২৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ – ছবি : সংগৃহীত

ঢাকা: শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সহেন্দভাজন হিসেবে দুইজনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ । এ বিষয়ে দেশটির কাছে তথ‍্য চেয়েছে বাংলাদেশ।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেন, ভারতের কাছে পর্যাপ্ত তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশের কলকাতা মিশন থেকে এরই মধ‍্যে গত রোববার (৮ মার্চ) ভারতের কাছে কনস্যুলার এক্সেস চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে দ্রুতই এক্সেস পাবে। তারপরেই মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারে সরকার সচেষ্ট আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার (৮ মার্চ) গ্রেফতার করে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর