Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৯:০৯

ঢাকা: গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলয়ের হামলা ও পাল্টা হামলার কারণে বাংলাদেশের পুঁজিবাজারে বড় পতন দেখা দিয়েছে। এর মধ্যে প্রথম ছয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। রোববার একদিনেই ছয় বছরের সর্বোচ্চ দরপতন ঘটেছে। এরপরে সোমবার (০৯ মার্চ) বড় উত্থান হয়েছে।

সোমবার (০৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৪১ পয়েন্টে। যা রোববার এর আগে ৪ কার্যদিবসের টানা পতনের মধ্যে রোববার ২৩২ পয়েন্ট, বৃহস্পতিবার ৮২ পয়েন্ট, বুধবার ২ পয়েন্ট ও মঙ্গলবার ২০৯ পয়েন্ট কমেছিল।

বিজ্ঞাপন

এর আগে যুদ্ধ শুরুর পর প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) কমেছিল ১৩৯ পয়েন্ট। তবে বিএসইসিতে পরিবর্তনের আভাসে সোমবার (০২ মার্চ) ৭২ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসই-তে ৪১৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩১ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৫ কোটি ৮৩ লাখ টাকার বা ২২ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৫১টি বা ৯০.৪৬ শতাংশের। আর দর কমেছে ১৭টি বা ৪.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২০টি বা ৫.১৫ শতাংশের।

অপরদিকে সিএসই-তে সোমবার ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ১৩টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৮ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪২০ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর